শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা সময়ের দাবি। শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্বিবদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাডেমিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার বিকল্প নেই। আসুন সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলি।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণা ভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সুতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে না পারলে সনদ নির্ভর শিক্ষিতের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠি দ্বন্ধ ও ব্যক্তি দ্বন্ধের বাইরে রেখে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশ আপন উচ্চতায় বিশ্ব মঞ্চে দাঁড়াবে।

বিজ্ঞাপন

পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন