চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহাল (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তাসফিয়া জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।।
শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিলো। কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লাটাহাম্বার (শ্যালোইঞ্জিন চালিত অবৈধ যান) ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে পিচ রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পাই এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। একইসাথে শরীরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


