সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোটেক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এ্যাডভোকেট লাকীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপি ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তাদের দোসররা অগ্নি সন্ত্রাস, ভাংচুর-লুটপাটের মাধ্যমে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে । ভারতে এবং দেশের মধ্যে আত্মগোপনে থেকে দেশের মানুষকে কস্ট দেওয়া কোন ভাবেই বরদাশত করা হবে না । এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
পড়ুন : তালতলীতে সেতু ভেঙে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ


