ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব ভবনে চলে ভোট গ্রহণ। নির্বাচনে কার্যকরি কমিটির ১১টি পদের মধ্যে তিনটি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টি পদের প্রার্থীদের বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন এবং সদস্য-২ পদে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মোজাম্মেল হক পেয়েছেন ৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আল-মামুন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আব্দুল্লাহ পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি পদে মো. খোকন মিয়া ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট।
অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সন্তোষ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক, অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জহির সিকদার, দফতর সম্পাদক পদে বাবুল সিকদার ও কার্যকরি পরিষদ সদস্য-১ পদে আকতার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আশুগঞ্জ প্রেসক্লাবে ১৮ জন সদস্যের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জনস্বাসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মুকবুল হোসেন। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা ও আশুগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি। প্রিজাইডিং অফিসার ছিলেন বাপ্পি সরকার।
ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. মুকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন। এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মো. আলমগীর কবিরসহ জনপ্রতিনিধি, পুলিশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী


