বাইরে থেকে হুমকি দিয়ে লাভ নেই, দেশে ফিরতে হলে আইন-আদালত মোকাবিলা করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দেশের বাইরে থেকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে ফেরার ইচ্ছা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে এবং দেশের আইন ও আদালত মোকাবিলা করতে হবে। এ দেশের মানুষ কারো হুমকিতে ভয় পায় না।

​শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভার নির্ধারিত মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

​মন্ত্রী বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় চব্বিশের গণআন্দোলনে স্বৈরাচারদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। ইতিহাস সাক্ষী, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে না।

​বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু এই উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও ‘রাতের ভোটের’ দিকে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা ও উস্কানি চলছে। এ দেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, তারা অপেক্ষা করে; কিন্তু পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তারা সব অন্যায় চুরমার করে দেয়। নব্বই ও চব্বিশের আন্দোলনে মানুষ তার প্রমাণ দিয়েছে।

​মাঠ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে খেলাধুলার প্রসারে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন