নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।
অনুষ্ঠানে পঞ্চগড় ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, নীলফামারীর পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং ৫৬ বিজিবির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় ব্যাটালিয়নের গৌরবময় পথচলা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কেক কাটা, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন বিজিবি সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, মনোবল ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে।
পড়ুন : সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ১


