ব্যাংকিং সেবা সহজ করতে দিনাজপুরে ‘সীমান্ত কেয়ার’-এর উদ্বোধন

বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের দোরগোড়ায় সীমান্ত ব্যাংকের আধুনিক ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরে ‘সীমান্ত কেয়ার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দিনাজপুর সেক্টর মেইন গেট সংলগ্ন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত কেয়ার’-এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক, অন্যান্য অফিসার, জেসিও এবং বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘সীমান্ত কেয়ার’-এর মাধ্যমে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণও সীমান্ত ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ ব্যাংকের প্রচলিত বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ ও সুবিধাজনক হবে। একই স্থানে ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের সময়, শ্রম এবং যাতায়াতের ভোগান্তি কমবে।

সীমান্ত ব্যাংকের ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করার পাশাপাশি বিজিবি সদস্যদের কল্যাণ এবং স্থানীয় জনগণের আর্থিক সেবাপ্রাপ্তি সহজতর করতে ‘সীমান্ত কেয়ার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যুৎকেন্দ্রসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের ১১ নির্দেশনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন