আ.লীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কুড়িগ্রাম যুবদলের প্রতিবাদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎যুবদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের নছরউদ্দিন মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
‎
‎জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম রানা।
‎
‎সমাবেশে শামসুল আলম রানা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে কুড়িগ্রামবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
‎
‎শামসুল আলম রানা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতা-কর্মীদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে রাজপথে সতর্ক অবস্থানে থাকতে হবে। নাশকতাকারীদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে শামসুল আলম রানা বলেন, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কর্মসূচি পালনের জন্য জেলা যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।
‎
‎সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি মাসুদ রানা তুষার। এ সময় জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, মাসুম মিয়া, সহসাংগঠনিক সম্পাদক ময়না, সহদপ্তর সম্পাদক চাঁদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি রুপম, পৌর যুবদলের সদস্যসচিব কাজল ও যুগ্ম আহ্বায়ক হ্যাভেনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : ত্রিশালে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৪ নেতা আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন