ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইট ভাটা ও একটি অটো রাইস মিলকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে। রোববার দিনব্যাপী জেলার বিজয়নগর উপজেলা ও সরাইল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
এসময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক নাজিম হোসেন শেখ, পরিদর্শক রাখিবুল হাসান, এসআরবি, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক বিজয়নগরর ইসলামপুরে মেসার্স দিয়ানা ব্রিকসকে ১০ লাখ টাকা; মেসার্স জনতা ব্রিকসকে ১০ লাখ টাকা ও বুধন্তীর মেসার্স মোল্লা ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়াও বায়ু দূষণের অভিযোগে সরাইলের শান্তিনগরে হাজী রমজান আলী অটো রাইস মিল দুই লক্ষ টাকা ধার্য্য পূর্বক আদায় করা হয়।
তিনি জানান, ইটভাটার মালিকদের অবৈধ ইটভাটা বন্ধ করে, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন