বিজ্ঞাপন

কুয়াশাচ্ছন্ন ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল সিলেট-কলকাতা

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। এছাড়া ভোর ৪টা পর থেকে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে এবং পরে সকাল ৯টার পর ঢাকা ফিরে আসে। এ সময় আরও ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি, যার মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট।

এদিকে ঘন কুয়াশার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে সিলেট ও কলকাতা পাঠানো হয়েছে। তবে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। একসঙ্গে অনেক ফ্লাইটের আসা-যাওয়ার কারণে রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

পড়ুন:বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

দেখুন:করোনাকালে কদর বাড়ছে চার্টার্ড ফ্লাইটের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন