বিজ্ঞাপন

বিএভিএসের প্রশাসক মাজহারুল কে স্বপদে বহালে কর্মচারীদের সংবাদ সম্মেলন

সরকারের সেবামূলক প্রতিষ্ঠান বিএভিএস মেটারনিটি হাসপাতালের বর্তমান প্রশাসক জনাব মাজহারুল ইসলাম কে স্বপদে বহাল ও মালেক-এমদাদ সিন্ডিকেট কে অপসারণের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে বিএভিএসের কর্মকর্তা কর্মচারিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মালেক-এমদাদ সিন্ডিকেট কে অপসারণের পাশাপাশি তাদের বিপক্ষে নানান অভিযোগ তুলে ধরে বলেন, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের কে ভুল বুঝিয়ে মাজহারুল ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল একটি কুচক্রি মহল।

প্রতিষ্ঠানে কর্মরত একাধিক কর্মী জানান তাদের কে মারধর সহ শারীরিক নির্যাতন করে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে সেই সাথে হাসপাতালে ঢুকতে দেয়া হয়নি তাদের। উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের কে কাজের সুযোগ করে দেয়ার আহবান জানান তারা।এসময় ভুক্তভোগীরা ততকালীন স্বৈরাচার সরকার দোসরদের শাস্তি ও দাবী করেন।

এছাড়াও আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য শাহানাজ নাজনীন বাবলী ও ফয়সাল আবেদীন রাকিবের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান ভুক্তভোগীরা।

পড়ে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মো.নজরুল ইসলাম বলেন বিএভিএস কে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এই মহলটি।সেইসাথে মাজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, তিনি আওয়ামী লীগ কখনো করে নি এবং বিগত ১২ বছর আওয়ামী লীগের কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না বলেও জানান তিনি। সেই সাথে এবিভিএসের শৃঙ্খলা ফিরাতে অন্তবর্তী সরকারের কাছের দাবী জানান তিনি।

এনএ/

দেখুন: লাইভ অ্যান্ড চিল্ড ফুড অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন