বিজ্ঞাপন

তামিম ইকবালের সুস্থতা কামনা করলেন শাকিব খান

সাভার বিকেএসপি মাঠে হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আর তার অসুস্থতার খবরে রীতিমতো চিন্তায় পড়ে যায় সারা দেশবাসী; বাদ যায়নি দেশের তারকারাও।

বিজ্ঞাপন

তাদের মধ্যে তামিম ইকবালের সুস্থতা কামনা করেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।

সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

শাকিবের এই পোস্টে নায়কের অনুরাগীরাও তামিমের জন্য সুস্থতা কামনা করেন ও প্রার্থনা করেন।

প্রসঙ্গত, সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে। 

এনএ/

দেখুন: বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন তামিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন