বিজ্ঞাপন

১২ পোশাক কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ঈদুল ফিতরের আগে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

শ্রম উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।”

তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

“নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব,” বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

পড়ুন : বেক্সিমকোর শ্রমিকদের পাওনা শোধ শুরু ৯ মার্চ, খরচ ৫২৫ কোটি: শ্রম উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন