বিজ্ঞাপন

ঈদের রাতে রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

রাজধানীর বংশালে ভয়াবহ সিলিন্ডর বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালের বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ছয় জন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বংশাল পাকিস্তান স্মার্ট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের ১ শতাংশ, সাগরের শরীরে ১১ শতাংশ, ইকবালের শরীরের ২ শতাংশ, নয়নের শরীরের ৭ শতাংশ অপূর্বর শরীরের এক শতাংশ শরীর বার্ন হয়েছে। তাদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন