বিজ্ঞাপন

বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের মধ্যে সামুদ্রিক পরিবহন সহায়তার লক্ষ্যকে সামনে রেখে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে এই চুক্তি স্বাক্ষরিত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে।

পরবর্তীতে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওই বৈঠকে অংশ নেন এবং বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি একইসঙ্গে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যেন সহযোগিতা বাস্তব ও ফলাফলমুখী হয়।

বৈঠকে বাংলাদেশের আশ্রয়ে থাকা ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি উত্থাপন করা হয়। তৌহিদ হোসেন মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরানোর জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এনএ/

দেখুন: পুকুরে সামুদ্রিক মাছের এমন লাফালাফিতে হতবাক সবাই! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন