বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের বিকল হওয়া ট্রাকে ধাক্কা, দুইজন নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের ড্রাইভার মো. রুবেলকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) ও ট্রাকচালকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় বিকল হওয়া ট্রাকটি উদ্ধার করার লক্ষ্যে চেইন দিয়ে বাধার সময় চট্টগ্রামগামী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের এসআই মো. আরিফ রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে।

পড়ুন: সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

দেখুন: অন্তিম ঘরের কারিগর তারা, সৃষ্টিকর্তার সন্তুষ্টিই একমাত্র লক্ষ্য |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন