জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সালাহউদ্দিন আহমেদ, ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে গত ২৩ মার্চ বিএনপি সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে নিজেদের মতামত জমা দেয়। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বৈঠকটি।
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। এরপর এসব কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ‘স্প্রেড শিট’ পাঠানো হয়।
এর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সুপারিশগুলোতে রাজনৈতিক দলগুলোর অবস্থান জানতে চাওয়া হয়।
সব মিলিয়ে ৩৯টি দলের মধ্যে ৩৪টি দল তাদের মতামত দিয়েছে। এখন পর্যায়ক্রমে সেসব দলের সঙ্গে সরাসরি আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন।
গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফরেন সার্ভিস একাডেমিতে এই কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক।
পড়ুন: প্রধান উপদেষ্টাকে দেওয়া বিএনপির চিঠিতে যা আছে
দেখুন: বনিবনা হচ্ছে না রাজনিতির মাঠে, তবুও আলোচনায় বিএনপি-এনসিপি
ইম


