বিজ্ঞাপন

পঙ্গু হাসপাতালে অভিযানে অভিযোগের সত্যতা পেলো দুদক

রাজধানীর পঙ্গু হাসপাতালে রোগীদের অব্যাহত ভোগান্তির অভিযোগে অভিযান চালিয়েছে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ এপ্রিল) চার ঘণ্টা ধরে এ অভিযান চালায় সংস্থাটি।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাশেদুল হাসান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক।

রাশেদুল হাসান বলেন, দালালের দৌরাত্ম্য একেবারে নির্মূল হয়নি। তবে আগের চেয়ে কমেছে। এছাড়া খাবারের ক্যান্টিনে পরিবেশগত ত্রুটি রয়েছে। সেই বিষয়গুলো সমাধানের ব্যাপারে এখানকার পরিচালকের সঙ্গে কথা বলেছি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুটি এমআরআই মেশিনের মধ্যে একটি মেশিন পাঁচ বছর ধরে নষ্ট। অন্যটি দুই বছর ধরে বিকল। সিটি স্ক্যান মেশিনগুলোরও একই দশা। একইসঙ্গে আটটি এক্সরে মেশিনের মধ্যে পাঁচটি মেশিন বিকল অবস্থায় থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে।

তবে রোগীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ‎বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন