বিজ্ঞাপন

অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা কমে এসেছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, চাঞ্চল্য সৃষ্টির জন্য অতিরঞ্জিত মিথ্যা সংবাদই হলুদ সাংবাদিকতা। একসময়ে হলুদ সাংবাদিকতার প্রবণতা অনেক বেশি ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে অতীতের তুলনায় হলুদ সাংবাদিকতা অনেক কমে এসেছে। তা ইলেকট্রনিক মিডিয়া আসার কারণেই হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে ‌‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল হাকিম আরও বলেন, ‘মিডিয়া’ শব্দটি আগে উচ্চারণ হতো না। ইদানীং ‘মিডিয়া’ শব্দ নিয়ে অনেক কিছুই হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু হচ্ছে। এটির লাগাম টানার জন্য অনেক আইনও হয়েছে। এই আইন নিয়ে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনটি অনেকবার বদলানো হয়েছে, অনেক মামলা হয়েছে। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অনেক পরিবর্তন হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কথায় নয়, কাজে আমাদের প্রমাণ করতে হবে। প্রেস কাউন্সিলের মূল লক্ষ্য হলো সঠিক তথ্যটা তুলে ধরা। আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দৃষ্টিনন্দন হচ্ছে চাঁদপুর নৌথানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন