বিজ্ঞাপন

ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি নজরুল ইসলাম আকন্দ (দৈনিক করতোয়া)-এর সভাপতিত্বে এক আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়। উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এম রাসেল আহমেদ (দৈনিক মানবকণ্ঠ)-কে আহ্বায়ক এবং গোলাম মোস্তফা (দৈনিক আমার সুন্দর দেশ)-কে যুগ্ম আহ্বায়ক করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান (দৈনিক আলোকিত প্রতিদিন), সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তালুকদার (দৈনিক ভোরের কাগজ) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সুইট (দৈনিক গণমুক্তি) প্রমুখ।

সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

পড়ুন: ক্ষেতলালে স্কুলছাত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার

দেখুন: গাইবান্ধায় বোরো ধানে ব্লাষ্ট রোগে দিশেহারা কৃষক 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন