বিজ্ঞাপন

মালদ্বীপের প্রেসিডেন্টের রেকর্ড ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যদিও দীর্ঘ এই সংবাদ সম্মেলনে তিনি নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন।

এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্প্রতি এক দীর্ঘ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কনফারেন্সটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলে, যা মধ্যরাতের পর শেষ হয়।

এই সময়ের মধ্যে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। এই কনফারেন্সটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘণ্টার প্রেস কনফারেন্সের রেকর্ড ভেঙে দিয়েছে।

এএফপি বলছে, এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, “তিনি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন।”

বিজ্ঞাপন

পড়ুন: ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ-ভারত সম্পর্কে তেমন প্রভাব ফেলবে না : মালদ্বীপের হাইকমিশনার

দেখুন: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন ‘ভারতবিরোধী’ মোহাম্মদ মুইজ্জু

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন