আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

0
228
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির প্রায় সকলেই আছেন এই দুই সিরিজের স্কোয়াডে। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় শিমরন হেটমেয়ারকে পাচ্ছে না ক্যারিবীয়রা। ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রু।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। ব্রেন্ডন কিং ও এভিন লুইসের কাঁধে বর্তাতে পারে ওপেনিংয়ের দায়িত্ব। সে ক্ষেত্রে কেসি কার্টি ওয়ান ডাউনে খেলবেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে নাম সরিয়ে নেয়া শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড এই সিরিজে দলে ফিরেছেন। অভিষেকে ৭৯ বলে সেঞ্চুরি হাঁকানো আমির জাঙ্গুও জায়গা পেয়েছেন।

ডাবলিনে ২১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে। গত বছর ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে আছে। ২০২৭-এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার পরিকল্পনায় হাঁটছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে বাংলাদেশের বিশ্বকাপ টিকিটের অপেক্ষা বাড়ল

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.