বিজ্ঞাপন

আমরা অংশীদার খুঁজি, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

বিজ্ঞাপন

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের যে উত্তেজনা শুরু হয়েছে, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার ভারতের থিংকট্যাঙ্ক সংস্থা আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়শঙ্কর। সেখানে নিজ বক্তব্যে তিনি বলেন, “আমরা যখন বিশ্বের দিকে তাকাই, তখন আসলে আমরা অংশীদার খুঁজি, উপদেশদাতা নয়। বিশেষ করে সেইসব উপদেশদাতাদের একেবারেই নয়— যারা অন্যদের যেসব উপদেশ দেয়— সেসব নিজেরা পালন করে না।”

গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও।

পড়ুন: সৎ বিশ্বাসে ইউএসএইড ভারতে অনুমতি পেয়েছিল: জয়শঙ্কর

দেখুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে: জয়শঙ্কর

এস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন