বিজ্ঞাপন

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৭ মে) প্রথম প্রহরে মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে সাংবাদিকদের তিনি বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম।  

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু একটা ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। 
 
এর আগে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

রাত ১টার দিকে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে। 

ভারত নিজেদের আকাশ থেকে হামলা করে জানিয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উড়ছে। এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলাটি ভারতের আকাশসীমার ভেতর থেকে করা হয়েছে। তাদেরকে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি।  

বিজ্ঞাপন

পড়ুন : ভারত-পাকিস্তান ইস্যুতে সরে গেলেন ট্রাম্প! মোদির কপালে চিন্তার ভাঁজ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন