বিজ্ঞাপন

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মাহবুবর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত ডিআইজি চলতি (দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি- সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএন এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১ হাজার ৩শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দেখুন: পুলিশ সেজে অর্ধশত নারীর সঙ্গে প্রেম, অতঃপর ধরা!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন