বিজ্ঞাপন

আপাতত বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম : জ্বালানি উপদেষ্টা

জনস্বার্থে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৭ মে) বিকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ বছর ৫০টি এবং আগামী বছর ১০০ কূপ খনন করা হবে। এছাড়া নতুন গ্যাস ক্ষেত্র কাজে লাগানো হবে। বাপেক্স ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব কূপ খনন করা হবে।

চলতি বছর ৫০টি কূপের সাফল্য মিললে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, তাছাড়া এলএনজি আমদানি আমদানি করেও সরবরাহ বাড়ানো হবে।

এতে ১১ হাজার কোটি টাকা বাড়তি খরচ লাগবে জানিয়ে তিনি আরও বলেন, আপাতত গ্যাস বিদ্যুতের দাম বাড়াবে না সরকার। তবে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্পে সরবরাহ বাড়ানো হবে। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনে তেল ব্যবহার করা হবে।

এদিকে সরকারের পরিকল্পনা সঠিক বাস্তবায়ন হলে সংকট কেটে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

পড়ুন : গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে : জ্বালানি উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন