বিজ্ঞাপন

দুই দেশকেই ভালোভাবে চিনি, এই সংঘাত বন্ধ হোক : ট্রাম্প

কাশ্মিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের মোট নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হামলার পর ইসলামাবাদ সামরিক বাহিনীকে পাল্টা জবাবের অনুমোদন দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, এই হামলার জন্য ভারতকে “মূল্য দিতে হবে”।

বিজ্ঞাপন

ঘটনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি শান্তির আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক।” ট্রাম্প আরও বলেন, “আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।”

এর আগে মধ্যরাতে চালানো ভারতীয় হামলাকে ট্রাম্প “লজ্জাজনক” বলে উল্লেখ করেছিলেন। তিনি আশাপ্রকাশ করেন, পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার এই উত্তপ্ত পরিস্থিতি “খুব দ্রুত” শান্ত হবে।

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই হামলা এবং পাল্টা হুমকি আবারও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র এ ধরনের পরিস্থিতিতে শান্তি ও সংলাপের ওপর গুরুত্ব আরোপ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।

পড়ুন: ‘আমরা বদলা নেব’ জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেখুন: ভারত-পাকিস্তান: কোন দেশ কার পাশে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন