বিজ্ঞাপন

আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী

চেক প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬ মে চয়নিকার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। আদালত সূত্রে জানা যায়, ওইদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তারপক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

পড়ুন: নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেখুন: পরীমণিকে জড়িয়ে ধরে চুমু খেলেন ভাবনা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন