সাদিয়া রশ্নি সূচনা দেশের বিভিন্ন টিভি চ্যানেল, জাতীয় অনুষ্ঠান, কর্পোরেট শো, টিভিসি ও ওভিসি-সহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া, তিনি ইউএনডিপি’র পডকাস্ট ও কনসাল্টেন্সিতে যুক্ত ছিলেন। এবার তিনি জানালেন নতুন একটি খবর—একটি জনপ্রিয় বেকারি ও ক্যাফে চেইন শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার নতুন যাত্রা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার (৯ মে) ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় স্যান্ড্রা’র আউটলেটে এক আনন্দঘন আয়োজনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পথচলা শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ড্রার ম্যানেজিং ডিরেক্টর তাজবিহ হোসেন, ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্যান্ড্রা টিমের সদস্যরা।
নতুন ভূমিকায় নিজের অনুভূতি প্রকাশ করে সূচনা বলেন, এটি তার প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ। স্যান্ড্রার প্রতিটি খাবারই সুস্বাদু ও মানসম্পন্ন, যা একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার কাছে আনন্দদায়ক এবং একই সঙ্গে চ্যালেঞ্জিংও।

এ প্রসঙ্গে ম্যানেজিং ডিরেক্টর তাজবিহ হোসেন বলেন, একটি সফল ব্র্যান্ড গঠনের পেছনে বহু মানুষের পরিশ্রম ও ভালোবাসা থাকে, আর সূচনার সংযুক্তি স্যান্ড্রার যাত্রাকে আরও সহজ ও প্রাণবন্ত করে তুলবে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো সময়ের সাথে সাথে গ্রাহকদের আরও উন্নতমানের সেবা প্রদান করা।
এনএ/


