বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫

ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি চলচ্চিত্র সংগঠনের প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন, পাশাপাশি ৫টি সংগঠন অনলাইনে যুক্ত হয়।

এবারের সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। যেখানে জহিরুল ইসলাম কচি সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

বিদায়ী সভাপতি প্রফেসর আব্দুস সেলিম বলেন, নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিতে পেরে তিনি স্বস্তি অনুভব করছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি তরুণ চলচ্চিত্র সংসদ কর্মীদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে প্রান্তিক সংগঠনগুলোর বিকাশে মনোযোগী হবে।

সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতি বিস্তার, নতুন দর্শক তৈরি ও স্থানীয় প্রতিভাদের সুযোগ দেওয়ার মতো সম্ভাবনাগুলিও আলোচনা হয়।

নতুন সভাপতি জহিরুল ইসলাম কচি বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র আন্দোলনের কৌশল আধুনিক ও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। সম্মেলনে উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো শীঘ্রই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ জানান, সম্মেলনের মূল লক্ষ্য ছিল দেশের চলচ্চিত্র সংসদগুলিকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ তৈরি করা। ভবিষ্যতে ফেডারেশন চলচ্চিত্র সংসদগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এই সম্মেলনের মাধ্যমে দেশের চলচ্চিত্র সংসদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের দিকনির্দেশনা আরও সুস্পষ্ট হয়ে উঠেছে, যা চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

এনএ/

দেখুন: ১০ বছর ধরে নষ্ট এমআরআই মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এক্স-রে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন