বিজ্ঞাপন

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে।

শনিবার (১০ মে) দিনগত রাত ১২টার দিকে কাটলী এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানান নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

ওসি আরও জানান গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে ১১ মে (রবিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন: শেখ হাসিনার ফাঁসি ও আ. লীগ নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন