উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি, নগর ভবনের গেটে তালা

0
112
নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৮ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগের গেটে তালা লাগানো রয়েছে। ফলে সিটি করপোরেশনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবাগ্রহীতারা সেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

জানা গেছে, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দাপ্তরিক কাজের স্থান হলেও বিক্ষোভের কারণে তিনি সেখানে উপস্থিত নেই।

মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৮ মে) সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দেন, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ।

পড়ুন: টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা

দেখুন: ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.