স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ইস্যুতে মোস্তফা সরয়ার ফারুকীর মতামতকে তার ব্যক্তিগত।
সোমবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সমালোচনা তার ব্যক্তিগত মত।
তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাতকে ছেড়ে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করে, দুষ্কৃতিকারী যারা, তারাই যেন আইনের আওতায় আসে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রিফিংয়ে ঈদুল আজহা নিয়ে তিনি বলেন, এবার রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না।
সেইসঙ্গে উপদেষ্টা বলেন, সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে। আর মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
পড়ুন: সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
দেখুন: ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এস


