বিজ্ঞাপন

যশোরে কৃষক দল সভাপতিকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগরে উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘের নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে ইসলাম সরদারের সমর্থকরা।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে তরিকুল ইসলামের মাছের ঘের রয়েছে। এই ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সাথে তরিকুল ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের ইজারার টাকা নিয়ে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন দুর্বৃত্ত তরিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মিন্টু বিশ্বাসের বাড়ির লোকজনও পালিয়ে গেছে। 

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পড়ুন : যশোরে শার্শায় মাদরাসায় ছাত্রীদের ঘরে মিললো সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন