বিজ্ঞাপন

পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগ, ৯ হাজার চারা বিতরন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফলদ ও বনজ গাছের নয় হাজার চারা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) উপজেলার নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ইনাফ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় শিশু ও দরিদ্র নয়শো পরিবারের মাঝে এ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌহার্দ্য দারিং।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ রেমা, প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং ও মৌরশ্মি লিমা ঘাগ্রা প্রমূখ।

বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আম, লিচু, পেয়ারা, আমলকী, লেবু ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ।

আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও পরিবারগুলো চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সবুজ কলমাকান্দা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পড়ুন: ফেনীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি

দেখুন: ভোক্তার কর্মকর্তার কাছেই বেশি দামে স্যালাইন বিক্রি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন