এবার ঈদে মুক্তি পাচ্ছে চঞ্চল-জয়ার উৎসব

0
81
এবার ঈদে মুক্তি পাচ্ছে চঞ্চল-জয়ার উৎসব
বিজ্ঞাপন

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘উৎসব’। যার টিজার প্রকাশিত হয়েছে শনিবার (৩১ মে)। টিজারে আবহ সংগীত দর্শকদের এক উৎসবমুখর পরিবেশে নিয়ে যায়, যেখানে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিমের সংলাপ দর্শকদের আনন্দ দেয়।

১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে চঞ্চল চৌধুরী মজারভাবে বলেন, “আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন।” জয়া আহসান ও অপি করিমও সংলাপে নিজেদের বাস্তবতা তুলে ধরেন, যা দর্শকদের কাছে আত্মোপলব্ধির মতো মনে হতে পারে।

সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। তিনি জানান, ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে পরিশুদ্ধ হওয়ারও সময়। তিনি বলেন, “ঈদে সবাই মিলে যেন আনন্দ করতে পারি, সেজন্যই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।”

ঈদের সিনেমা মানেই এখন থ্রিলার বা অ্যাকশন, কিন্তু ‘উৎসব’ হাস্যরস, পরিবার ও সম্পর্কের গল্প নিয়ে এসেছে। সিনেমার ট্যাগলাইনেও বলা হয়েছে—”সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ।”

টিজারের শেষে চঞ্চল চৌধুরীর সংলাপ “কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?” দর্শকদের ‘আজ রবিবার’ নাটকের কথা মনে করিয়ে দিতে পারে। নির্মাতা জানান, সিনেমায় এমন আরও কিছু সংলাপ রয়েছে, যা দর্শকদের ফেলে আসা সময়ে ফিরিয়ে নিয়ে যাবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল ও সৌম্য জ্যোতি।

গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।

এনএ/

দেখুন: নির্মাতা ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্র “মুক্তি” | নাগরিক বিনোদন |

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.