আদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া

0
139
আদর-পূজার সঙ্গে চমক হয়ে ধরা দিলেন ইমরান-আতিয়া
বিজ্ঞাপন

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও ইমরান মাহমুদুলকে কখনো বড় পর্দার গানে পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এবার সেটাই ঘটলো। আজাদ ও পূজা চেরির সিনেমার গানের সুবাদে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে ছিলেন অরেক সংগীতশিল্পী আতিয়া আনিসা।

আজ বিকেল ৪টায় ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘টগর’ সিনেমার দ্বিতীয় গান। ‘ও সুন্দরী’ শিরোনামে গানটির বিশেষ আকর্ষণ হলো-চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরি। শেষের দিকে পর্দায় চমক হিসেবে ধরা দিয়েছেন ইমরান ও আতিয়া।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘সিনেমার গানে কখনো দর্শক আমাকে দেখেনি। এবার সেটাই হয়েছে। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

আতিয়া আনিসা বলেন, “ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

নায়িকা পূজা চেরি বলেন, ‘গানটির শুটিং ছিল ভীষণ মজার অভিজ্ঞতা। ইমরান ভাই ও আতিয়ার চমক দর্শকদের ভালো লাগবে নিশ্চিত।’

নায়ক আদর আজাদ বলেন, “টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ‘ও সুন্দরী’ গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে, দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”

এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সারাদেশব্যাপী।

পড়ুন: ট্রাব আইকনিক অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হলেন অশোক বেপারী

দেখুন: বঙ্গোপসাগরে জেলেদের ওয়াকিটকির লাইসেন্স দেয়ার চিন্তা

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.