বিজ্ঞাপন

ঈদযাত্রা : ঘরমুখো মানুষের ভিড় কমলাপুরে

ঈদ উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। সোমবার (২ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়লেও দুটি ট্রেন দেরিতে ছাড়ায় বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।

আসন থাকার পরও সম্পূর্ণ ভাড়া আদায় শেষে স্ট্যান্ডিং টিকিট দেয়ার অভিযোগ করেন মোহনগঞ্জগামী ট্রেনের যাত্রীরা। এদিকে সকাল ৯টা ৪৫ মিনিটে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যাবার কথা থাকলেও নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর ছেড়ে যায় ট্রেনটি।

অন্যদিকে জামালপুরগামী ট্রেন জামালপুর এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, ট্রেনে শিডিউল বিপর্যয় নেই। তবে দুটি ট্রেন দেরিতে ঢাকায় প্রবেশ করায় ফিরতি যাত্রায় সময়ক্ষেপণ হয়েছে।

এ পর্যন্ত দেশের বিভিন্ন রুটে ১৮টি ট্রেন ছেড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ সোমবার বিক্রি করা হচ্ছে আগামী ১২ জুনের ট্রেনের টিকিট।

সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল উভয় অঞ্চলের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

এছাড়া ঈদের পরে সাতদিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রেনে ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হবে ১০ জুনের টিকিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন