বিজ্ঞাপন

মা হলেন ‘হীরামন্ডি’ খ্যাত অভিনেত্রী শারমিন

দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে নেন এই অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন; এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর।

বিজ্ঞাপন

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন এই অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজে কাজ করে সমালোচনার পর আর কোনো ছবি কিংবা সিরিজে দেখা যায়নি তাকে। নিজেকে যেন গুটিয়ে নেন খানিক। তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানননি। তবে শোনা যাচ্ছে, গত ২৮ মে মুম্বাইয়ে সন্তানের জন্ম দিয়েছেন শারমিন।

যদিও তিনি বা তার স্বামী কেউই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শারমিনের স্বামী অমনের রয়েছে অঢেল সম্পত্তি; ৫৩,৮০০ কোটি রুপির মালিক তিনি।

হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। বড় পর্দায় খুব পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিজুড়ে রয়েছে তার ‘মামা-চাচা’। পরিচালক সঞ্জয় লীলা ভানশালী তার মামা হন। এছাড়াও মা বেলা সেগাল হিন্দি চলচ্চিত্র জগতের সঙ্গে সম্পাদনার কাজে যুক্ত। তবে শারমিনের পর্দায় আসেন  মূলত মামা ভানশালীর হাত ধরেই। যদিও সিরিজটিতে কাজ ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল শারমিনকে।

পড়ুন: ৫০০ অভিনয়শিল্পী নিয়ে আসছে যাত্রা বিরতি

দেখুন: চব্বিশ জন নায়িকার থেকে কেন ইধিকাকে চূড়ান্ত করা হলো?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন