বিজ্ঞাপন

ইসরায়েলকে ‘উগ্রবাদী’ রাষ্ট্র বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১ জুন) পশ্চিমতীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন।

এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে ‘উগ্রবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি।

প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিমতীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদীতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিমতীরের রামাল্লায় যেতেন। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন তাহলে ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর পশ্চিমতীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো।

দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, আরব মন্ত্রীরা পশ্চিমতীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন। এ কারণে বৈঠকটি না হতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএ/

দেখুন: ইরানের এক অস্ত্র দেখে বোবা আমেরিকা-ইসরায়েল!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন