বিজ্ঞাপন

দিল্লিতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

বিজ্ঞাপন

অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির সীমাপুরি এলাকা থেকে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আজ সোমবার (২ জুন) শাহদারা জেলা পুলিশের ফরেনার সেল ও স্পেশাল স্টাফের একটি যৌথ দল ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্য লাগোয়া দিল্লির সীমান্তের শহীদ নগর এলাকার কাছে অবৈধ অভিবাসীদের বসবাসের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের যৌথ দল প্রাথমিকভাবে সন্দেহভাজন বাংলাদেশিদের নথিপত্র যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়। পরে পুলিশের ওই যৌথ দল সীমাপুরি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, পাঁচজন প্রাপ্তবয়স্ক নারী ও সাত অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। দিল্লি পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক। ওই বাংলাদেশিরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং দিল্লিতে অবৈধভাবে বসবাসের চেষ্টা করেন।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম বলেন, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃতরা প্রায় ১৮ থেকে ১৯ বছর আগে দারিদ্র্য ও জীবিকার তাগিদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতরে তাদের গ্রামের অবস্থান বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘তারা রাতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন এবং তখন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছিলেন না। ভারতে প্রবেশের পর প্রথমে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বসতি স্থাপন করেন। পরে জীবিকার সন্ধানে ট্রেনে করে দিল্লিতে যান তারা। এরপর সেখান থেকে হরিয়ানার প্রত্যন্ত এলাকায় ইটভাটায় কাজ নেন।’’

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বসবাস করতে পেরেছিলেন। সেখানে অবস্থানকালীন ভারতের সরকারি কোনও সংস্থার তল্লাশির মুখোমুখি হননি তারা। সস্তা শ্রমের কারণে ইটভাটা মালিকরা কোনও কাগজপত্র ছাড়াই এই বাংলাদেশিদের নিয়োগ দেন।

ডিসিপি গৌতম বলেন, বাংলাদেশিদের গ্রেপ্তারের পর ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের দিল্লি পুলিশের ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এনএ/

দেখুন: দিল্লিতে তাপমাত্রা ২ ডিগ্রির নিচে; শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন