ফারুক আহমেদের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

0
126
বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

তবে আপাতত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বেই কার্যক্রম চলবে বলেও জানিয়েছে আদালত।

পড়ুন : ফারুকের রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.