প্রবাস থেকে বিপ্লবের ‘চেনা অচেনা সুখ

0
110
প্রবাস থেকে বিপ্লবের ‘চেনা অচেনা সুখ
বিজ্ঞাপন

প্রবাসে থেকেও নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের তারকা কণ্ঠশিল্পী বিপ্লব। গত কয়েক বছর ধরে প্রতিটি উৎসবের জন্য আলাদা করে তৈরি করছেন নতুন গান। তারই ধারাবাহিকতায় এবার ঈদে তৈরি করেছেন ভিন্ন ধাঁচের একক গান ‘চেনা অচেনা সুখ’।

কবি রাজু চৌধুরীর লেখা এ গানের সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

বিপ্লব বলেন, “যারা আমাকে গান এবং দেশেকে ভালোবাসেন, তাদের জন্যই এ আয়োজন। দূর দেশে বসবাস করলেও নিজ দেশ ও অনুরাগীদের জন্য কিছু করার দায়বদ্ধতা অনুভব করি। যেহেতু আমি শিল্পী, তাই গানের মধ্য দিয়ে সবার প্রত্যাশা পূরণ করতে চাই। সেই ভাবনা থেকেই ঈদের জন্য ‘চেনা অচেনা সুখ’ গানটি তৈরি ও প্রকাশ করা। এ আয়োজন শ্রোতার ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।”

শব্দ কারিগরের প্রযোজনায় নির্মিত ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী বিপ্লব নিজেই। আজ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৪

দেখুন: লাখ টাকার গরুর চামড়ার দাম ৪০০ টাকা 

ইম/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.