বিজ্ঞাপন

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসকরা বলছেন, শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আহতদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। তবে আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

শনিবার সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ১০০ জন আহত হয়েছেন, মানে প্রায় সেঞ্চুরি পেরিয়ে গেছে। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে।

প্রতি বছর ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রে আহত হওয়ার ঘটনা ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অধিকাংশ আহত ব্যক্তির অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কোরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। এদের মধ্যে নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানবশত ধারালো অস্ত্রের আঘাতে বহু লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটে।

পড়ুন: কোরবানিকে ত্যাগের মহিমায় গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন