বিজ্ঞাপন

ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ আরও তীব্র আকার নিয়েছে। মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ক্যালিফোর্নিয়া। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি বলছে, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ অন্তত এক ডজন বড় শহরে বুধবার হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক অধিকার খর্ব এবং শান্তিপূর্ণ মতপ্রকাশ দমন করার অভিযোগ তোলেন।

ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে হুঁশিয়ার করে বলেন, “যদি বিক্ষোভকারীরা সহিংসতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। সেনাবাহিনী মোতায়েনেরও ইঙ্গিত দেন তিনি। তবে আন্দোলনকারীরা এই হুমকিকে প্রত্যাখ্যান করে রাস্তায় থাকার ঘোষণা দেয়। নিউইয়র্কের এক বিক্ষোভকারী বলেন, “আমরা ভয় পাই না। এটাই আমাদের প্রতিবাদের সময়”।

বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটে। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি।

পড়ুন: যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন