লন্ডনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খসরুর বৈঠক

0
832
লন্ডনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খসরুর বৈঠক
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাজ্যে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) লন্ডনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়। এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন অনেকে।

বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

পড়ুন: কাদের স্বার্থে ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন এপ্রিলে : আমীর খসরু

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.