খামারবাড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা

0
80
খামারবাড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জাতীয় ফল মেলা উৎসব উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন তিনি।

আজ থেকে শুরু হয়ে ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ শ্লোগানে আয়োজিত এ মেলা শেষ হবে শনিবার (২১ জুন)।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মেলায় ২৬টি সরকারি ও ৪৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ৭৫টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।

আজ সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলা উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কেআইবি মিলনায়তনে ‘স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অংশ নেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি উপদেষ্টা। সমাপনী দিন শনিবার বিকেলে মেলা প্রাঙ্গণে সেরা স্টলকে পুরস্কার দেয়া হবে।

পড়ুন: তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.