বিজ্ঞাপন

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক

আলোচিত অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড স্থাপনসহ নানা অনিয়মের ঘটনায় তথ্য চেয়ে সিভিল এভিয়েশন অথরিটিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরে শমী কায়সারের প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’ ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানারসহ নানা কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে। একইসঙ্গে বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম খতিয়ে দেখছে দুদক।

এদিকে, সরকারি রিলিফের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন : হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন