বিজ্ঞাপন

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন নিয়ে সরকার গঠন করবে এনসিপি : পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন আমাদের ঘরে থাকবে। সংসদ এখন খালি রয়েছে। এবারই এনসিপি সংসদে সরকার গঠন করবে।

রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে দলটির নেতারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

শুরুতেই পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তিনটি প্রতীক চেয়ে আবেদন করা হয়েছে। তবে, ‘শাপলা’ প্রতীকই চেয়েঠি আমরা।

বাকি দুই প্রতীকের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল।

তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।

কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছে নেতাকর্মীরা। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছেন এমন ঘটনাও ঘটেছে।

জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) অবশ্যই পুনর্গঠন হবে। যদি ইসি পুনর্গঠন না হয়, তবে এ ইসির অধীনে ভোটে আসবেন কি না? এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি ইসি পুনর্গঠন হবে, আমরা বি অপশনে যাচ্ছি না। অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে।

বিজ্ঞাপন

পড়ুন : খসড়া গঠনতন্ত্রের অনুমোদন, নিবন্ধনের জন্য ২২ জুন আবেদন করবে এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন