বিজ্ঞাপন

নেত্রকোনায় সিএনজি উল্টে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহেলা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজি চালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাহেলা বেগম গুরুতর আহত হন। এ সময় একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যাংক কর্মকর্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাহেলা বেগম তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল পরিবহনের একটি বাসে চড়ার উদ্দেশ্যে সিএনজিতে করে যাচ্ছিলেন তারা।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পড়ুন: গাজীপুর আদালতে সালমান এফ রহমান ও সাবেক আইজিপিসহ চারজন

দেখুন: বাফুফের দুর্নীতি অনুসন্ধানের নির্দেশ চেম্বার আদালতে বহাল 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন